আবারও ইতিহাসের দুয়ারে বাংলাদেশ নারী ফুটবল দল। চিরপ্রতিদ্বন্দ্বী নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ।বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত হাইভোল্টেজ সেমিফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ নারী দল। ম্যাচজুড়ে আক্রমণাত্মক কৌশল ও দুর্দান্ত দলীয় সমন্বয়ে নেপালকে চাপে রাখে সাবিনা-ঋতুপর্ণারা।বাংলাদেশের হয়ে জয়ের নায়ক হয়েছেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। দলের হয়ে একটি করে গোল করে
আরো পড়ুন , ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, আনচেলত্তির চোখ ট্রফিতে
ফাইনালের পথ সুগম করেন তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।নেপালও পাল্টা লড়াইয়ের চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ও কৌশলী ফুটবলের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিশ্চিত করে উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা।টানা তৃতীয়বার ফাইনালে ওঠার কৃতিত্ব বাংলাদেশের নারী ফুটবলে নতুন শক্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। এখন শিরোপা ধরে রাখা কিংবা নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর গোটা দেশ।ফাইনালে বাংলাদেশ কেমন পারফরম্যান্স করে, এখন সেটাই দেখার অপেক্ষা।
বিষয় : আবারও ইতিহাসের বাংলাদেশ নারী ফুটবল দল।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন