দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, আনচেলত্তির চোখ ট্রফিতে

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে যুক্তরাষ্ট্রে ব্রাজি

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।নিউ জার্সির দ্য রিজ হোটেলে অবস্থান নেওয়ার পর প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে ব্রাজিল।বাংলাদেশ সময় ভোর ৩টায় অনুষ্ঠিত এই অনুশীলনে অংশ নেন দলের ফুটবলাররা।অভিজ্ঞ ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপে খেলবে সেলেসাওরা।

আরও  পড়ুন ,ফাইনালের লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

যদিও টুর্নামেন্টের একক ফেভারিট হিসেবে ব্রাজিলকে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ কার্লো আনচেলত্তি।তিনি বলেছেন, বিশ্বকাপে বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা নিয়ে নিজেদের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকায় পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।ফলে এখন পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে প্রস্তুতি চালাতে পারবে ব্রাজিল।আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

বিষয় : বিশ্বকাপ ট্রফি যুক্তরাষ্ট্রে ব্রাজিল জাতীয় ফুটবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, আনচেলত্তির চোখ ট্রফিতে

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।নিউ জার্সির দ্য রিজ হোটেলে অবস্থান নেওয়ার পর প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে ব্রাজিল।বাংলাদেশ সময় ভোর ৩টায় অনুষ্ঠিত এই অনুশীলনে অংশ নেন দলের ফুটবলাররা।অভিজ্ঞ ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপে খেলবে সেলেসাওরা।

আরও  পড়ুন ,ফাইনালের লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

যদিও টুর্নামেন্টের একক ফেভারিট হিসেবে ব্রাজিলকে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ কার্লো আনচেলত্তি।তিনি বলেছেন, বিশ্বকাপে বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা নিয়ে নিজেদের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকায় পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।ফলে এখন পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে প্রস্তুতি চালাতে পারবে ব্রাজিল।আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত