বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। পুরস্কারটির ইতিহাসে তিনিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ বিজয়ী। সোমবার রাতে নিজেদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ। ক্লাবগুলোর টেকনিক্যাল স্টাফ, গণমাধ্যমকর্মী ও বর্তমান ফুটবলারদের ভোটে সেরা নির্বাচিত হন কাভান। তিনটি ভোটিং বিভাগেই সর্বোচ্চ সমর্থন পেয়েছেন তিনি।
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বাদ ৬ ক্রিকেটার
সব মিলিয়ে মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ নিজের ঝুলিতে তুলেছেন এই তরুণ ফুটবলার। বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচনের দৌড়ে কাভানের সবচেয়ে কাছাকাছি ছিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ জুলিয়ান হল। রেড বুল নিউইয়র্কের এই তরুণ ফুটবলার পেয়েছেন মোট ভোটের ১০ দশমিক ৯৮ শতাংশ। একই ক্লাবের আরেক তরুণ খেলোয়াড় আদ্রি মেহেমেতি ৫ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। মাত্র ১৭ বছর বয়সেই এমএলএসের মতো প্রতিযোগিতায় এমন স্বীকৃতি কাভানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অর্জন। বয়সের দিক থেকে রেকর্ড গড়ার পাশাপাশি ভোটের ব্যবধানেও অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন তিনি।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬