দৈনিক সংবাদ দিগন্ত

নারী ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়বে ফিফা

নারী ফুটবল বিশ্বকাপ
নারী ফুটবল বিশ্বকাপ
ছবি: নারী ফুটবল বিশ্বকাপ

নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে নারী বিশ্বকাপের আসর। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। শুধু ২০৩১ সালেই নয়, পরের আসরেও থাকছে চার দেশের যৌথ আয়োজন। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার ২৩ নভেম্বর ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয় দুই আসরের আয়োজক দেশের নাম। ২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ।

আরও পড়ুন,৩১ ডিসেম্বর শেষ হচ্ছে নেইমারের চুক্তি, সিদ্ধান্তের অপেক্ষা

এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। তবে চার দেশের সম্মিলিত আয়োজনে এবারই প্রথম মাঠে গড়াবে নারী ফুটবল বিশ্বকাপ। অন্যদিকে ২০৩৫ সালের আসরের মাধ্যমে দীর্ঘ ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরবে ফুটবল বিশ্বকাপের আয়োজন। চার অঞ্চলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর। এর আগে ২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে ৩২ দলের এই প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। সব মিলিয়ে ২০৩১ ও ২০৩৫ সালের আয়োজক নির্ধারণের মধ্য দিয়ে নারী ফুটবলের বিশ্ব আসরে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে ফিফা।

বিষয় : বিশ্বকাপ নারী ফুটবল নতুন ইতিহাস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নারী ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়বে ফিফা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x