জামালপুরের বকশীগঞ্জে নির্মাণাধীন আটতলা ভবনে মাদক সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানী পাড়ায় একটি নির্মাণাধীন আটতলা ভবনে অভিযান চালিয়ে তাঁকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
আরও পড়ুন, ফাইতং ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন আবেদন জমা দিলেন নাজু
জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তিনানী পাড়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় বিপ্লব মিয়াকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬