মৌসুমের শেষ দিকে এসে আবারও হারের মুখ দেখল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে নেইমার জুনিয়রের দল। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এই হারের পর সান্তোসের লিগ অবস্থানের পাশাপাশি ক্লাবটিতে নেইমারের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে তাঁর শট রুখে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন।
আরও পড়ুন,ম্যানইউর বিপক্ষে দাপুটে জয় লিভারপুলের
১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে ঢুকলেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় গোলটি বাতিল হয়। পরে পুনরায় নেওয়া ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। নেইমারও সতীর্থদের নিয়ে কয়েকটি আক্রমণ তৈরি করেন। কিন্তু গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনের দৃঢ়তায় সফল হতে পারেনি সান্তোস। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় গ্রেমিও। এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে সান্তোস।
আরও পড়ুন,ক্রিকেটের সরঞ্জাম ব্যবহারে নিয়ম কঠোর করছে আইসিসি
২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা পাওয়ার লড়াইও কঠিন হয়ে উঠেছে ক্লাবটির জন্য। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও। মাঠের হতাশার পাশাপাশি নেইমারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নতুন চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর আলোচনার মাধ্যমে নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলতি মৌসুমে সান্তোসের সামনে আরও দুটি লিগ ম্যাচ রয়েছে। ২৯ নভেম্বর ভিটোরিয়া এবং ২ ডিসেম্বর বোটাফোগোর মুখোমুখি হবে দলটি। এরপরই নেইমারের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্তের বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।
বিষয় : অপেক্ষা ডিসেম্বর সিদ্ধান্তের

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬