ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটাতে আর মাত্র দুই জয়ের অপেক্ষায় আছে আর্সেনাল।রোববার ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেছে গানাররা। ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে অবস্থান করছে।অন্যদিকে ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে শিরোপা নির্ধারণ এখন শেষ মুহূর্তের লড়াইয়ে পৌঁছেছে।নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্সেনাল। অন্যদিকে তারা পয়েন্ট হারালে সুযোগ পাবে ম্যানসিটি।আরও পড়ুন , তারকা পেসারদের বিশ্রামে রেখে বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ারএদিকে ম্যানসিটি ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে। ম্যাচে জেরেমি ডোকু, আর্লিং হলান্ড এবং ওমর মারমুশ গোল করেন।অন্যদিকে ইতালির সিরি-আ লিগে শিরোপা নিশ্চিত করার পর আত্মবিশ্বাসী ইন্টার মিলান কোপা ইতালিয়া প্রস্তুতিতে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে।ফুটবল বিশ্লেষকদের মতে, ইউরোপের শীর্ষ তিন লিগেই শিরোপা লড়াই এখন শেষ মুহূর্তে উত্তেজনাকর অবস্থায় রয়েছে।আরও পড়ুন , মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস গড়লেন মেসি, এমএলএসে নতুন রেকর্ড