ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নাকফুলের কাব্য’ নিয়ে আবারও বেড়েছে অপেক্ষা। ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।আলোক হাসান পরিচালিত এই সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটিতে প্রেম, বিরহ ও আবেগের গল্প তুলে ধরা হয়েছে।এর আগে পূজা চেরি ও আদর আজাদ জুটির ‘লিপস্টিক’ ও ‘টগর’ মুক্তি পেলেও ‘নাকফুলের কাব্য’ ছিল তাদের প্রথম কাজ।
আরও পড়ুন, নেপালের শুটিংয়ে অপু বিশ্বাস
দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পূজা চেরি। তার ভাষায়, ‘নাকফুলের কাব্য’ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। সুন্দর গল্পের এই সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছেন তিনি।ফেরারী ফরহাদের গল্পে নির্মিত সিনেমাটিতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে গড়ে ওঠা এক প্রেম ও বিরহের গল্প তুলে ধরা হয়েছে।তবে বর্তমানে সিনেমাটির নতুন মুক্তির তারিখ নিশ্চিত নয়। ফলে পূজা চেরি ও তার ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
বিষয় : অপেক্ষা প্রতীক্ষিত সিনেমা আবেগের গল্প

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন