দৈনিক সংবাদ দিগন্ত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, অপেক্ষা গেজেটের

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট জারির। নতুন বেতন কাঠামোসংক্রান্ত একাধিক গেজেট চলতি সপ্তাহের মধ্যেই জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।বুধবার নতুন বেতন কাঠামো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইনশা আল্লাহ, এ সপ্তাহের মধ্যেই গেজেট হয়ে যাবে। এ ক্ষেত্রে একটি নয়, একাধিক গেজেট জারি করা হবে।এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বেতন কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ তৈরির জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়। 

আড়ও পড়ুন,জিয়াউল আহসানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, ট্রাইব্যুনালে সাক্ষ্য মাঝির

ওই কমিটির প্রতিবেদন মন্ত্রিসভায় বিস্তারিত পর্যালোচনার পর নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়েছে।নতুন বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নেওয়া হয়েছে।অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও কমানো হয়েছে। বিদ্যমান ১:১ দশমিক ৯৪৫ অনুপাত কমিয়ে নতুন বেতনস্কেলে তা করা হয়েছে ১:১ দশমিক ৭৮।ফলে নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ। আর সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন বাড়বে ১০০ শতাংশ।গেজেট জারি হলে নতুন বেতন কাঠামোর বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হবে।

বিষয় : অপেক্ষা সরকারি বেতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, অপেক্ষা গেজেটের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত