বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে আলোচনা চলছে। ইতোমধ্যে এটি বাস্তবায়নের প্রস্তুতি জোরদার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।আরও পড়ুন, পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসসূত্র বলছে, নতুন বেতন কাঠামোয় শুধু বেতন পুনর্নির্ধারণ নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদারে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাবও রয়েছে। ফলে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। নবম জাতীয় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে ১ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিদ্যমান বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে।আরও পড়ুন, তিন জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসপ্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাবে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সমানুপাতিক হারে বৃদ্ধির কথা বলা হয়েছে। সুপারিশে বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।আরও পড়ুন, টানা সাত দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। তবে এটি কার্যকর হওয়ার আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারি হওয়া প্রয়োজন।