দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল। নতুন এই কাঠামোর আওতায় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন, বাংলাদেশের তরুণীরাই পথ দেখাচ্ছে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে কম বেতনে কর্মরত চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো। গত ২১ মে সচিবালয়ে এ বিষয়ে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন স্তরের বেতন ব্যবধান কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জানা গেছে, নতুন বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। প্রশাসন, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের কর্মীরাও এর আওতায় আসবেন।

আরও পড়ুন, ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রী

এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে সুখবর। নতুন কাঠামোয় পেনশন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে যেসব পেনশনভোগী বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগের গোপন সক্রিয়তা? গ্রেপ্তার একাধিক নেতা-কর্মী

সরকারি সূত্র বলছে, ১ জুলাইয়ের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করতে দ্রুতগতিতে কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, এটি বাস্তবায়িত হলে নিম্ন আয়ের চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং সরকারি চাকরিতে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমে আসবে। তবে এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেয়নি। ফলে চাকরিজীবীদের চোখ এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

বিষয় : বেতন পে স্কেল চাকরিজীবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেল

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল। নতুন এই কাঠামোর আওতায় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন, বাংলাদেশের তরুণীরাই পথ দেখাচ্ছে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে কম বেতনে কর্মরত চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো। গত ২১ মে সচিবালয়ে এ বিষয়ে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন স্তরের বেতন ব্যবধান কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জানা গেছে, নতুন বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। প্রশাসন, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের কর্মীরাও এর আওতায় আসবেন।

আরও পড়ুন, ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রী

এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে সুখবর। নতুন কাঠামোয় পেনশন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে যেসব পেনশনভোগী বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগের গোপন সক্রিয়তা? গ্রেপ্তার একাধিক নেতা-কর্মী

সরকারি সূত্র বলছে, ১ জুলাইয়ের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করতে দ্রুতগতিতে কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, এটি বাস্তবায়িত হলে নিম্ন আয়ের চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং সরকারি চাকরিতে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমে আসবে। তবে এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেয়নি। ফলে চাকরিজীবীদের চোখ এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত