‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার অপেক্ষায় রয়েছেন তার নতুন সিনেমা ‘বিদায়’র মুক্তির।মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি রয়েছে। নির্মাতা বলছেন, এই ছবিতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই; বরং গল্পই ছবিটির মূল নায়ক।‘বিদায়’ সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবুর মতো অভিজ্ঞ শিল্পীরা।
আরও পড়ুন, নতুন গানে পূজা
এদিকে নির্মাতা হৃদয় ইতোমধ্যে নুসরাত ফারিয়াকে নিয়ে একটি নতুন ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন। ফলে ‘বিদায়’র পোস্ট-প্রোডাকশন ও মুক্তির সময়সূচি আরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে একটি সূত্র জানিয়েছে, নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।এদিকে দীঘি একটি ডার্ক থ্রিলারধর্মী ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই প্রজেক্টে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।নতুন কাজ প্রসঙ্গে দীঘি বলেছেন, অনেক প্রস্তাব এলেও তিনি এখন বেছে কাজ করছেন। তার লক্ষ্য, এমন কাজ করা যা দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘমেয়াদে একজন অভিনেত্রী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করবে।
বিষয় : অপেক্ষা চিত্রনায়িকা নতুন সিনেমা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন