গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকার ‘মিতালি চেম্বার’ নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান ও জনাব মেহেদি হাসান মিম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. সিয়াম মোর্শেদ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর।
আরও পড়ুন, ফাইতংয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনে লুটের অভিযোগ, মামলায় চকরিয়ার ওসিসহ ৭ জন
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জন কার্যালয়ের নিবন্ধন না থাকার বিষয়টি পাওয়া যায়। পাশাপাশি চিকিৎসক ছাড়াই ডিএন্ডসি (D&C) অস্ত্রোপচার পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সকল অননুমোদিত কার্যক্রম বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার নামে অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
বিষয় : জরিমানা ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬