দৈনিক সংবাদ দিগন্ত

হিজলায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড, মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি

হিজলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকসেবনের দায়ে তাদের দণ্ড দেওয়া হয়।তবে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তাদের অভিযোগ, সদরটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও কার্যকরভাবে তা দমন করা হচ্ছে না।স্থানীয়রা দাবি করেন, কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকায় নির্ভয়ে ব্যবসা পরিচালনা করছে,আরো পড়ুন , রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “শুধু মাদকসেবীদের নয়, যারা মূল ব্যবসা করছে তাদের ধরতে হবে। না হলে এই সমস্যা বন্ধ হবে না।”এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হলেও স্থানীয়রা আরও ব্যাপক ও নিয়মিত অভিযান প্রত্যাশা করছেন।তাদের মতে, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সমূলে উৎখাত অভিযান চালানো হলে এলাকায় স্বস্তি ফিরবে।এ অবস্থায় সাধারণ মানুষ প্রশাসনের আরও কঠোর ও ধারাবাহিক মাদকবিরোধী পদক্ষেপের দাবি জানিয়েছে।

হিজলায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড, মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি