গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন গরুর মাংসের ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় দেখতে চাই - হাফেজ দেলোয়ার
এসব মামলায় ইকবাল সরকার (৩০), পিতা: ইব্রাহিম খলিলুল্লাহ এবং আজিজুল ইসলাম (৪৪), পিতা: আমির উদ্দিন-কে লাইসেন্সবিহীনভাবে গরুর মাংসের ব্যবসা পরিচালনার অপরাধে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কালীগঞ্জ, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মাংস ব্যবসায় আইনানুগ শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিষয় : জরিমানা গরুর মাংস ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন