দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে জানে আলম ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।উপজেলা প্রশাসন সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযান চালিয়ে জানে আলম ও শাহীনকে আটক করা হয়।

আরও  পড়ুন, নারীদের জন্য পিংক বাস চালু, তীব্র গরমে এসি ছাড়া চালানো নিয়ে শঙ্কা

 এ সময় তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জানে আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শাহীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক কারবারি কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

বিষয় : প্রশাসন ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে জানে আলম ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।উপজেলা প্রশাসন সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযান চালিয়ে জানে আলম ও শাহীনকে আটক করা হয়।

আরও  পড়ুন, নারীদের জন্য পিংক বাস চালু, তীব্র গরমে এসি ছাড়া চালানো নিয়ে শঙ্কা

 এ সময় তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জানে আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শাহীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক কারবারি কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত