দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারীদের জন্য পিংক বাস চালু, তীব্র গরমে এসি ছাড়া চালানো নিয়ে শঙ্কা

নারীদের জন্য পিংক বাস চালু,

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। তবে সার্ভিস চালুর পরদিনই তীব্র গরমে এসি ছাড়া বাস চালানো নিয়ে বাস্তব সমস্যার কথা জানিয়েছেন একজন নারী চালক।মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এই সার্ভিসে প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে।বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে চলবে পিংক বাস।

আরও  পড়ুন, গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা

এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস যুক্ত হয়েছে।তবে সার্ভিস চালুর পরদিন এক নারী চালক বলেন, প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া গাড়ি চালানো কঠিন। এমনকি অটোগাড়ি হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।তার এই বক্তব্যে নতুন এই সেবার পরিচালনাগত বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন নিশ্চিত করতে শুধু আলাদা বাস চালু নয়, চালক-সহকারী ও যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।বিআরটিসির নতুন এই উদ্যোগ কতটা কার্যকরভাবে নারীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে পারে, এখন সেটিই দেখার বিষয়

বিষয় : নারী তীব্র গরমে স্বাচ্ছন্দ্যপূর্ণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারীদের জন্য পিংক বাস চালু, তীব্র গরমে এসি ছাড়া চালানো নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। তবে সার্ভিস চালুর পরদিনই তীব্র গরমে এসি ছাড়া বাস চালানো নিয়ে বাস্তব সমস্যার কথা জানিয়েছেন একজন নারী চালক।মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এই সার্ভিসে প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে।বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে চলবে পিংক বাস।

আরও  পড়ুন, গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা

এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস যুক্ত হয়েছে।তবে সার্ভিস চালুর পরদিন এক নারী চালক বলেন, প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া গাড়ি চালানো কঠিন। এমনকি অটোগাড়ি হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।তার এই বক্তব্যে নতুন এই সেবার পরিচালনাগত বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন নিশ্চিত করতে শুধু আলাদা বাস চালু নয়, চালক-সহকারী ও যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।বিআরটিসির নতুন এই উদ্যোগ কতটা কার্যকরভাবে নারীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে পারে, এখন সেটিই দেখার বিষয়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত