দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ন্দ্রগঞ্জের নবগঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে সংবাদ দিগন্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আখাউড়া খরমপুর কেল্লা শাহ এর  মাজারে ১২ বস্তায় পেলো ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা

বান্দরবান বিক্ষত সড়কজুড়ে লাল নিশান পাহাড়ে  ১৮০ কিলোমিটার সড়কে ক্ষতিগ্রস্ত

কৃষক কে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ওসি শাহিনুর আলমের নেতৃত্বে শ্রীপুরে ৭,৭৯০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

লামায় অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া ফারুক আমজাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য: আতংঙ্কে স্থানীয়রা

সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, তিন ঘণ্টায়ও মিলছে না গন্তব্য

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ইউএনওর অভিযান, সিলগালা-জরিমানা

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ইউএনওর অভিযান, সিলগালা-জরিমানা

নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ না থাকা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

আরও  পড়ুন, উৎসবমুখর পরিবেশে আইডিয়াল পাবলিক স্কুলের ফুটবল ফাইনাল

জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। আগামী ১৬ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : ভ্রাম্যমাণ আদালত ডায়াগনস্টিক প্রতিষ্ঠানটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ইউএনওর অভিযান, সিলগালা-জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ না থাকা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

আরও  পড়ুন, উৎসবমুখর পরিবেশে আইডিয়াল পাবলিক স্কুলের ফুটবল ফাইনাল

জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। আগামী ১৬ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত