রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ইউএনওর অভিযান, সিলগালা-জরিমানা
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ না থাকা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আরও পড়ুন, উৎসবমুখর পরিবেশে আইডিয়াল পাবলিক স্কুলের ফুটবল ফাইনালজরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। আগামী ১৬ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।