দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সহিংসতার জেরে গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধ, আটকে সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধ
গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধ
ছবি: গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি ও নাশকতার আশঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে জেলাটিতে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল পুনরায় শুরু করতে চায় না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। একই দিন থেকে সৃষ্ট সহিংসতার ধারাবাহিকতায় ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে এসব থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। 

আরও পড়ুন, স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া, সশস্ত্র বাহিনীর সক্ষমতায় গর্বিত প্রধানমন্ত্রী

পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক বরাদ্দের অর্থ ছাড় বন্ধ থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা অর্থের তৃতীয় কিস্তি দেওয়া হবে না।  বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ সময়ের কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। গত ১৫ নভেম্বরের ঘটনায় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্সে হামলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগের বিক্ষোভকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন,পুলিশ প্রশাসনে বড় রদবদল, দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা

 রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে। এসব ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহনে যাতায়াত করতে হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ বা মারণাস্ত্র ব্যবহার করবে না। অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী মাসে দলটির কয়েকটি কর্মসূচি থাকায় পরিস্থিতি আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা সেবা চালুর সম্ভাবনা কম।

বিষয় : বরাদ্দ গোপালগঞ্জে সহিংসতার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সহিংসতার জেরে গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধ, আটকে সরকারি বরাদ্দ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x