দৈনিক সংবাদ দিগন্ত

‘দ্য গ্লোরি’র প্রেমের গল্পে বিচ্ছেদের সমাপ্তি

লিম জি–ইয়ন ও লি দো–হিউন
লিম জি–ইয়ন ও লি দো–হিউন
ছবি: লিম জি–ইয়ন ও লি দো–হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউন। প্রায় তিন বছর সাত মাসের সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা জানান, সম্প্রতি তাঁরা আলাদা হয়েছেন। তবে ভালো সহকর্মী হিসেবে সম্পর্ক বজায় রাখা এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করার সময় লিম জি–ইয়ন ও লি দো–হিউনের পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২৩ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান তাঁরা।

আরও পড়ুন,আজানের ধ্বনিতে চারপাশ শান্ত হয়ে আসে: প্রিয়াঙ্কা

 সম্পর্কের বিষয়টি প্রকাশের কিছুদিন পরই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো–হিউন। তাঁর সামরিক জীবনের পুরো সময় পাশে ছিলেন লিম জি–ইয়ন। এ সময় তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। চলতি বছরের জুলাই মাসেও এই জুটিকে একসঙ্গে গলফ খেলতে দেখা যায়। তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত দীর্ঘদিনের সম্পর্ক ধরে রাখতে পারেননি তাঁরা। ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন লিম জি–ইয়ন। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে ‘দ্য গ্লোরি’ সিরিজে পার্ক ইয়োন–জিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান এই অভিনেত্রী।

আরও পড়ুন, নতুন নাটকে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা

 অন্যদিকে, ১৯৯৫ সালের ১১ এপ্রিল জন্ম নেওয়া লি দো–হিউন ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’সহ বিভিন্ন সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘দ্য গ্লোরি’তে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৩ সালে সামরিক সেবায় যোগ দেওয়া লি দো–হিউন ২০২৫ সালে দায়িত্ব শেষ করে অভিনয়ে ফেরেন। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত সহযোগিতা বজায় থাকবে বলে জানিয়েছে তাঁর এজেন্সি।

বিষয় : সমাপ্তি বিচ্ছেদের প্রেমের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘দ্য গ্লোরি’র প্রেমের গল্পে বিচ্ছেদের সমাপ্তি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x