দৈনিক সংবাদ দিগন্ত

আ.লীগ নেতাকে আটক, ডিম-কফি খাইয়ে পুলিশের কাছে সোপর্দ

ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পল্টন এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটকের পর ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান যুবদল নেতা নয়ন। এ সময় কথোপকথনে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির কাছে জানতে চান, তিনি সেখানে কেন অবস্থান করছিলেন। কথোপকথনের একপর্যায়ে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে ওই ব্যক্তি এলাকায় অবস্থান করছিলেন। 

আরও পড়ুন,বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলেল সংবর্ধনা

তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁরা কঠোর অবস্থান নিয়েছেন। একপর্যায়ে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন যুবদল নেতা। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। আটক ব্যক্তির কোনো জিনিস যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। পরে ওই আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিষয় : আ.লীগ সোপর্দ নেতাকে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাকে আটক, ডিম-কফি খাইয়ে পুলিশের কাছে সোপর্দ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x