এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, মিরপুরের শাহ আলী মাজারে হামলার অভিযোগের বিচার দাবি ছাত্র ফেডারেশনেরহাসনাত আবদুল্লাহ বলেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, কিছু পুলিশ সদস্য পদোন্নতির আশায় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। তিনি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ওপর জোর দেন।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচিতিনি আরও বলেন, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে, এবং বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতি বিদ্যমান। বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ বেগমপাড়ায় বাড়ি-গাড়ির মালিক হলেও সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকযুব সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বেকারত্ব দূর করতে সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়াতে হবে এবং মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি। চৌদ্দগ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানান। মাদক ব্যবসাকে দেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে আলোচনা করেন।