দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার ৩ নেতা

সংগৃহীত ছবি

পুলিশের পৃথক অভিযানে কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার মহেশখালীতে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জসিম উদ্দিন বিজয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় মহেশখালী ইউনিয়ন শাখার সহসভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যারা মহেশখালীর শান্ত পরিবেশকে ঘোলাটে করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ১৫ ডিসেম্বর রাতে বিজয় দিবসকে সামনে রেখে মহেশখালীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ঝটিকা মিছিল করে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন মুক্তাগাছায় বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সৃষ্টি হলো উত্তেজনা

অন্যদিকে, রাত ১০টার দিকে নাশকতার মামলার আসামি হওয়ায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহামদ ঢাকাপোস্টকে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রতিটি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২-এর অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বিষয় : গ্রেপ্তার আ.লীগ কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার ৩ নেতা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

পুলিশের পৃথক অভিযানে কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার মহেশখালীতে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জসিম উদ্দিন বিজয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় মহেশখালী ইউনিয়ন শাখার সহসভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যারা মহেশখালীর শান্ত পরিবেশকে ঘোলাটে করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ১৫ ডিসেম্বর রাতে বিজয় দিবসকে সামনে রেখে মহেশখালীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ঝটিকা মিছিল করে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন মুক্তাগাছায় বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সৃষ্টি হলো উত্তেজনা

অন্যদিকে, রাত ১০টার দিকে নাশকতার মামলার আসামি হওয়ায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহামদ ঢাকাপোস্টকে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রতিটি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২-এর অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত