পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন।
আরো পড়ুন , সরকারের কিছু মন্ত্রীর বক্তব্যে উদ্বেগ বাড়ছে : জামায়াত আমির
এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
বিষয় : আ.লীগ কার্যক্রম পতাকা উত্তোলন

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন।
আরো পড়ুন , সরকারের কিছু মন্ত্রীর বক্তব্যে উদ্বেগ বাড়ছে : জামায়াত আমির
এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন