দৈনিক সংবাদ দিগন্ত

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ছবি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের তিন নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম ও মায়ার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, তাঁরা কি ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন? রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।স্ট্যাটাসে তিনি লেখেন, শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলে আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে গেলেন কেন? 

আরও পড়ুন,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

ওই পরিদর্শনের ভিডিও প্রকাশ করা হলো কেন? রাশেদ খাঁনের বক্তব্য, ভারত যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাই তাঁকে বন্দি হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ বা এ-সংক্রান্ত সীমান্ত পরিদর্শনের দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হওয়ার কথা। তাহলে নানক, নাছিম ও মায়াদের কেন এ কাজে যেতে হলো, সেই প্রশ্নও তোলেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে তিনি বাংলাদেশে ফিরবেন না। বরং দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে তাঁদের সংঘাতের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে দেশে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে।

আরও পড়ুন,শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনীতিতে আলোচনা

 তবে এমন পরিস্থিতি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁনের দাবি, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষও পাহারার প্রস্তুতি নিয়েছেন। শেখ হাসিনার নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভারত চাইলে তাঁকে নিজেদের নাগরিকত্ব দিয়ে রাখতে পারে। তবে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত তাঁকে বাংলাদেশে ফেরত পাঠালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

বিষয় : বিজিবি সীমান্তে অবস্থানে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x