একসময় সাপের খেলা, বানরের খেলা দেখানো কিংবা তাবিজ বিক্রিই ছিল জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু সময়ের পরিবর্তনে কমে গেছে এসব পেশার কদর। ফলে দু’মুঠো খাবার জোগাড় করতেই প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে বেদে সম্প্রদায়ের মানুষদের। অনিশ্চিত জীবনের সঙ্গে লড়াই করে খোলা আকাশের নিচে তাঁবুতে কাটছে তাদের দিন-রাত। আর সেই তাঁবুতেই বেড়ে উঠছে তাদের সন্তানরা, যাদের অনেকের কাছেই শিক্ষা এখনো অধরা স্বপ্ন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ এলাকায় ঘাঘট নদীর তীরে অস্থায়ী তাঁবু খাটিয়ে বসবাস করছে কয়েকটি বেদে পরিবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার সন্ধানে আসা এসব পরিবারের নেই নিজস্ব জমি, স্থায়ী আবাস কিংবা নিশ্চিত আয়ের ব্যবস্থা। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে সাপের খেলা দেখানো, বানরের খেলা এবং গ্রামাঞ্চলে তাবিজ বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সরেজমিনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘাঘট নদীর তীরে বেদে সম্প্রদায় দলে গিয়ে দেখা যায়, কেউ জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েছেন, কেউ আবার তাঁবুর সামনে বসে সময় কাটাচ্ছেন। শিশুদের কেউ কেউ সকালের খাবার খাচ্ছে।
আরও পড়ুন,জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
তাদের খাবারের তালিকায় নেই মাছ-মাংস। সাদা ভাত আর সামান্য সবজি দিয়েই ক্ষুধা মেটানোর চেষ্টা করছে শিশুরা। খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন পরিবারগুলো। বেদে সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সাপের খেলা ও তাবিজ বিক্রির মাধ্যমে মোটামুটি আয় হতো। কিন্তু বর্তমানে এসবের প্রতি মানুষের আগ্রহ ও বিশ্বাস কমে যাওয়ায় আয়ও কমেছে। প্রতিদিনের সামান্য উপার্জনে কোনোরকমে চলে সংসার। অনেক ক্ষেত্রে দুই বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়ে। বাপ-দাদার পেশা ধরে রাখলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। বেদে পল্লীর শিশু সুজন (১০) জানায়, ‘আমরা গরিব ঘরের সন্তান। ঠিকমতো দুই বেলা খেতে পারি না। মা সারাদিনে দুইশ থেকে চারশ টাকা আয় করে। তা দিয়ে কি হামার জীবন চলে? হামার ঠিকমতো খাবার জোটে না, আবার পড়াশোনা করব কীভাবে? আমাদের দেখছেন না, আমরা তাঁবুতে থাকি।’ বেদে সম্প্রদায়ের সর্দার মকবুল (৪৬) বলেন, ‘শুধু আমরা নই, আমাদের মতো আরও অনেক বেদে পরিবার দেশের বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাস করছে। বাপ-দাদার পেশা যুগের পর যুগ ধরে করে আসছি।
আরও পড়ুন,লালমনিরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কিন্তু এখন আগের মতো আয়-রোজগার নেই। অনেক কষ্টে পরিবার নিয়ে দিন কাটাতে হচ্ছে।’ নূপুর বেগম (৩০) আক্ষেপ করে বলেন, ‘আমাদের দেশের বাড়িতে নিজেদের কোনো জায়গাজমি নেই। নির্দিষ্ট জায়গা না থাকলে সন্তানদের পড়াশোনা করাব কীভাবে? আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের থাকার জন্য যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সন্তানদের লেখাপড়া করাতে পারব। আমরা চাই না, আমাদের মতো আমাদের সন্তানরাও এই পেশায় আসুক।’ সংশ্লিষ্টদের মতে, বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে স্থায়ী আবাসন, শিশুদের শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। অন্যথায় দারিদ্র্য ও অনিশ্চয়তার এই বৃত্ত থেকে বেরিয়ে আসা কঠিন হবে। বেদে পরিবারের শিশুদেরও রয়েছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তারাও অন্য শিশুদের মতো বিদ্যালয়ে যেতে চায়, বই-খাতা হাতে নিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে চায়। কিন্তু অভাব, অনিশ্চয়তা আর স্থায়ী ঠিকানার অভাবে সেই স্বপ্ন বারবার থমকে যাচ্ছে। তাই বেদে সম্প্রদায়ের মানুষের প্রশ্ন স্বাধীন দেশে তাদের সন্তানদের জন্যও কি নিশ্চিত হবে শিক্ষা, চিকিৎসা ও মাথা গোঁজার ঠাঁই?
বিষয় : খাবারের লড়াই শিশুদের শৈশব

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬