জামালপুরের বকশীগঞ্জে ডিজেল ও পেট্রোল পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ওজন ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা এবং রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন, গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬