বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত অনুশীলনের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে, এ মহড়ার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্তুতির বার্তা পৌঁছাবে। তিনি আরও বলেন, এ মহড়ার পেছনে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সামরিক বাহিনীর আধুনিকায়নের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। দেশের প্রয়োজনে যেকোনো সংকটে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালনে অবিচল থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। পরে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি-আনসার
যৌথ মহড়ার মূল বিষয়বস্তু ছিল শত্রুপক্ষের দখল থেকে স্বর্ণদ্বীপ মুক্ত করা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমানা রক্ষায় সমন্বিত সামরিক অভিযান পরিচালনা। এতে স্থল, নৌ ও আকাশপথে একযোগে অভিযান চালানোর কৌশল প্রদর্শন করেন তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা। মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ ও শত্রুর অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। নৌপথে নৌ-কমান্ডোদের অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধের কৌশল প্রদর্শন করেন সেনাবাহিনীর কমান্ডোরা। এবারের যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। দ্বীপটিকে কেন্দ্র করে পরিচালিত এ মহড়ায় তিন বাহিনীর সমন্বিত অভিযান ও সামরিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিষয় : সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী যৌথ মহড়া

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬