দৈনিক সংবাদ দিগন্ত

দলের সামর্থ্যে ঘাটতি আছে, স্বীকার করলেন অধিনায়ক শান্ত

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
ছবি: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের পর থেকেই যেন ছন্দ হারিয়েছে দলটি। পরবর্তী ছয় টেস্টে জয়হীন থাকার পাশাপাশি চারটিতে হেরেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন টাইগাররা। ধারাবাহিক ব্যর্থতার পর এবার দলের সামর্থ্যের সীমাবদ্ধতা স্বীকার করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানে হেরেছে সফরকারীরা। বৃষ্টির কারণে দেড় সেশনের বেশি খেলা না হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কিছুটা বাড়লেও বাংলাদেশের পারফরম্যান্সে কোনো উন্নতির ছাপ দেখা যায়নি। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেও প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ৪৯৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে যায় শান্তর দল।

আরও পড়ুন, বিশ্বকাপের প্রস্তুতিতে বিকল্প বাড়াতে বড় পরিবর্তন বাংলাদেশের

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে দলের সামর্থ্যের ঘাটতি স্বীকার করেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই ঘাটতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, আমরা মাঝখানে ভালো ক্রিকেটও খেলেছি। নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।’ ভুলগুলো চিহ্নিত করে পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন তিনি। শান্ত বলেন, পরবর্তী টেস্ট সিরিজের আগে পাওয়া বিরতিকে কাজে লাগিয়ে ঘাটতিগুলো খুঁজে বের করতে হবে এবং ভালো ক্রিকেট খেলার প্রস্তুতি নিতে হবে। দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘সব জায়গাতেই আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। সব সময় আমরা উন্নতির কথা বলি, কিন্তু এবার তা কাজে করে দেখাতে হবে।’ ডারউইনের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতায় সেই স্বপ্ন এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।

বিষয় : ক্রিকেট নাজমুল হোসেন শান্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দলের সামর্থ্যে ঘাটতি আছে, স্বীকার করলেন অধিনায়ক শান্ত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x