দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখের কথা বলা হচ্ছে। এসব বিষয়ে সরকার মনোযোগী নয়, তবে সব সময় সতর্ক রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনও নিয়মিত কার্যক্রমের অংশ। কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকলে তথ্যের ভিত্তিতে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন, থানায় অগ্নিসংযোগের অভিযোগে ডিবির হাতে অতিরিক্ত এসপি আটক

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের ফলে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, যা শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সে ক্ষেত্রে দলকে স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। তিনি জানান, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।

বিষয় : শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x