গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে আটক করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আবুল হাসানের কথাবার্তা ও অভিব্যক্তিতে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।
আরও পড়ুন,পুলিশ প্রশাসনে বড় রদবদল, দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা
এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়। তবে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত কিংবা এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিষয় : অতিরিক্ত অভিযোগে অগ্নিসংযোগের

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬