দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাবার মৃতদেহ ঘরে রেখেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে হামলা ও ভাংচুর।

হামলা ও ভাংচুর।
হামলা ও ভাংচুর।
ছবি: হামলা ও ভাংচুর।

বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ভেতরে ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্লার নিথর দেহ। বাবার শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল, অথচ সেই লাশ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির অভিযোগ উঠেছে। শোকের এমন মুহূর্তে পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারীবাড়ির। নিহত মফিজ উল্লা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোক করে মারা যান মফিজ উল্লা। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়িতে তাকে দাফন করা হয়। 

আরও পড়ুন,দু’মুঠো খাবারের লড়াইয়ে বেদে পরিবার, তাঁবুর নিচে বেড়ে উঠছে শিশুদের শৈশব

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্লা ও তার স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তারা। অভিযোগে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালান। এ সময় তারা বাড়িতে থাকা দলিল-দস্তাবেজ নিয়ে যান এবং ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃদ্ধ বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সম্পত্তি নিয়ে এমন বিরোধ ও হামলার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য, পুলিশের তদন্ত এবং মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন।

বিষয় : মৃতদেহ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাবার মৃতদেহ ঘরে রেখেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে হামলা ও ভাংচুর।

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x