দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আকভানের প্রভাবে তলিয়ে গেছে ধান, গজিয়েছে চারা

তলিয়ে গেছে ধান
তলিয়ে গেছে ধান
ছবি: তলিয়ে গেছে ধান

যশোরের কেশবপুরে গত সপ্তাহে তিন দিনের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কেটে ফেলে রাখা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে এবং অনেক স্থানে ধানে চারা গজিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানান, গত সপ্তাহের তিন দিনের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে আমন ধানের পাশাপাশি সবজি খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৯০ হেক্টর জমিতে পানি জমে কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ধান রক্ষায় কৃষকেরা আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হচ্ছে না; পানিতে ডুবে থাকা কাটা ধানে ইতিমধ্যে চারা গজাতে শুরু করেছে।

আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

কেশবপুর পৌরসভার আলতাপোল গ্রামের কৃষক আব্দুর রউফ জানান, ঘূর্ণিঝড়ের আগেই তিনি পাকা আমন ধান কেটে জমিতে ফেলে রেখেছিলেন। কিন্তু টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ক্ষেত পানিতে তলিয়ে ধান নষ্ট হয়ে গেছে। তার আশঙ্কা, ক্ষতিগ্রস্ত এই ধানের চাল খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে, এমনকি খড়ও গবাদিপশুকে খাওয়ানো যাবে না। অন্যদিকে উপজেলার বুড়লি বিলে নষ্ট হয়ে যাওয়া আমন ধান তুলতে দেখা গেছে এক নারী শ্রমিককে। জলাবদ্ধতা ও ধানের ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার চাষিরা।

বিষয় : ঘূর্ণিঝড় আমন ধান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আকভানের প্রভাবে তলিয়ে গেছে ধান, গজিয়েছে চারা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x