বান্দরবানের লামা উপজেলায় ট্রাকযোগে ভারী এক্সকাভেটর বহনের সময় বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গজালিয়া সড়কে এ ঘটনা ঘটে। সড়ক বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয়মাইল নামক স্থানে ভারী এক্সকাভেটর নিয়ে একটি ট্রাক বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাক ও এক্সকাভেটরটি নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন, দেবহাটায় নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে নেটওয়ার্কিং সভা
হঠাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, দ্রুত ভেঙে পড়া সেতুটি মেরামত করা হবে। যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে সড়কটি চালু করা সম্ভব হবে বলে আশ্বাস দেন তিনি।
বিষয় : বেইলি সেতু এক্সকাভেটর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬