যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে উপজেলার বাগদহা গ্রামের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি রাস্তার উন্নয়নকাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার বাগদহা তেঁতুলতলা মোড় থেকে মহিউদ্দিনের বাড়ি পর্যন্ত অংশে ইটের সলিং ও মাটি ভরাটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের সূচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টিআর (টেস্ট রিলিফ), কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের মাধ্যমে রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন, বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার
কাজ শুরুর সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল রাজ্জাক। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুততম সময়ে কাজটি শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে ব্যাপক সুবিধা মিলবে।
বিষয় : উন্নয়নকাজ গ্রামের রাস্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬