রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। তবে এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২৫ দিনব্যাপী এ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিটের প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
আদানি পাওয়ার জানায়, পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি পাওয়া গেছে। কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, একটি ইউনিটের রক্ষণাবেক্ষণ চললেও বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে উৎপাদনে থাকবে। উল্লেখ্য, গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর একটি ইউনিটের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলে পুনরায় উৎপাদনে ফেরার কথা রয়েছে।
বিষয় : আদানি বিদ্যুৎ সরবরাহ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬