ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান Adani Power Limited ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ বাংলাদেশে সরবরাহ করা হয়। এই কেন্দ্র থেকে পাওয়া বিদ্যুৎ দেশের মোট সরবরাহের প্রায় ১০ শতাংশ পূরণ করছে।আরও পড়ুন, ভূরাজনৈতিক অস্থিরতায় জরুরি ডিজেল আমদানি, ব্যয় প্রায় ১,৭৫৮ কোটি টাকাতবে গত ২২ এপ্রিল গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয় এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে উত্তরাঞ্চল। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলে লোডশেডিং তীব্র আকার ধারণ করে। কোথাও কোথাও বিদ্যুৎ বিভ্রাট ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়, ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে আদানি। মাত্র পাঁচ দিনের মধ্যেই, গত ২৭ এপ্রিল বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালু করা হয়।আরও পড়ুন, সংসদে বিএনপির আচরণে ‘আওয়ামী লীগের ছায়া’ দেখছেন ড. তাহের উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে এই কেন্দ্রের প্রথম ইউনিট এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়, যা দুই দেশের মধ্যে বিদ্যুৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।