দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার উওর পাড়া এলাকায় পুকুরে মাছ রক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক কারেন্টে জড়িয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। পুকুরপাড়ের গাছ থেকে লাউ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পুকুরমালিক সেকান্দার আলীর স্ত্রী আফরোজা আক্তার (৪৫)। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর চাচাতো ভাসুর সমেদ আলীর ছেলে. মোঃ হারুন অর রশিদ (৫৫)। বুধবার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মাছ রক্ষায় বৈদ্যুতিক কারেন্টের ব্যবস্থা করেছিলেন পুকুরমালিক। বুধবার পুকুরপাড়ের একটি গাছ থেকে লাউ তুলতে গেলে ওই কারেন্টে জড়িয়ে পড়েন আফরোজা। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর চাচাতো ভাসুর হারুন অর রশিদ। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন, লামায় বেইলি সেতু ভেঙে খাদে ট্রাক-এক্সকাভেটর, বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পুকুরমালিকের স্ত্রী ও তাঁর চাচাতো ভাসুর মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার উওর পাড়া এলাকায় পুকুরে মাছ রক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক কারেন্টে জড়িয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। পুকুরপাড়ের গাছ থেকে লাউ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পুকুরমালিক সেকান্দার আলীর স্ত্রী আফরোজা আক্তার (৪৫)। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর চাচাতো ভাসুর সমেদ আলীর ছেলে. মোঃ হারুন অর রশিদ (৫৫)। বুধবার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মাছ রক্ষায় বৈদ্যুতিক কারেন্টের ব্যবস্থা করেছিলেন পুকুরমালিক। বুধবার পুকুরপাড়ের একটি গাছ থেকে লাউ তুলতে গেলে ওই কারেন্টে জড়িয়ে পড়েন আফরোজা। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর চাচাতো ভাসুর হারুন অর রশিদ। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন, লামায় বেইলি সেতু ভেঙে খাদে ট্রাক-এক্সকাভেটর, বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পুকুরমালিকের স্ত্রী ও তাঁর চাচাতো ভাসুর মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x