পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল করবে সংগঠনটি। বুধবার (২৫ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী দাবির সমালোচনা তাসনুভার
পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে একই কর্মসূচি পালন করবে। সংগঠনটি জানিয়েছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং এর প্রতিবাদ জানানোই এসব কর্মসূচির মূল লক্ষ্য। ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখে দেশের সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিষয় : যুবদল কর্মসূচি ঘোষণা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬