আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে ঘিরে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে তাসনুভা জাবিন লেখেন, ৩০-৪০ বছর পর রাজনীতিতে এসে যদি কেউ তাঁকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে দলটির নেতাকর্মী-সমর্থকদের ছড়ানো নানা তথ্যের কথা বলতেন, তাহলে তিনি তা বিশ্বাস করতেন না। কিন্তু বর্তমানে নিজের চোখেই এসব ঘটনা দেখছেন।
আরও পড়ুন,বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলেল সংবর্ধনা
তিনি আরও লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি। তাসনুভা প্রশ্ন তোলেন, ৭৫ বছরের পুরোনো একটি দলের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বলে যারা নিশ্চিত বক্তব্য দিচ্ছেন, তাঁদের বাস্তবসম্মত আলোচনা করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত বক্তব্য দেওয়া উচিত নয়। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক আলোচনা প্রত্যাশা করেন তিনি।
আরও পড়ুন,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তাসনুভা। তবে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কিংবা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে সক্রিয় এমনটি নয় বলে মন্তব্য করেন তিনি। তাসনুভার দাবি, আওয়ামী লীগ সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির পক্ষে তা সম্ভব নয়। দিল্লির সমর্থনে বাংলাদেশে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।
বিষয় : প্রত্যাবর্তন আত্মবিশ্বাসী আওয়ামী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬