যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের সূত্রপাত হয়েছিল দেশটির তরুণী ও কিশোরীদের প্রতি তাঁর আগ্রহ থেকে। পরে সেই সম্পর্ক রুশ ধনকুবের, প্রভাবশালী ব্যক্তি ও ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টায় রূপ নেয়। তবে রুশ গোয়েন্দাদের হয়ে কাজ করা কিংবা রুশ সরকারের পক্ষে ভূমিকা রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী, ২০০২ সালের নভেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফর করেন এপস্টিন। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ সমাজকর্মী গিলেন ম্যাক্সওয়েল ও ফরাসি মডেল এজেন্ট জ্যঁ-লুক ব্রুনেল। ম্যানহাটনের বাড়ির একটি কক্ষ রাশিয়ার আলেকজান্ডার প্যালেসের ‘মভ রুম’-এর আদলে সাজানোর পরিকল্পনা থেকে কক্ষটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি
সফরপথে মস্কোয় বিরতির সময় এপস্টিন, ম্যাক্সওয়েল ও ব্রুনেল একটি রেস্তোরাঁয় পার্টিতে অংশ নেন। সেখানে যোগ দেন তাঁদের পরিচিত রুশ-চেচেন ধনকুবের উমর জাবরাইলভ। পরে এপস্টিন গাড়িচালককে তভেরস্কায়া সড়ক ধরে গাড়ি চালাতে বলেন, যাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখতে পারেন বলে সফরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, ১৯৯৮ ও ২০০২ সালে রাশিয়ায় এপস্টিনের দুটি সফরের তথ্য পাওয়া গেছে। প্রথমবার তিনি গিয়েছিলেন গোপন শহর সারোভে। সেখানে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৎকালীন জ্যেষ্ঠ নির্বাহী নাথান মাইরভোল্ডের নেতৃত্বাধীন সফরদলের সঙ্গে ছিলেন তিনি।রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, মডেলিংয়ের সুযোগ ও নানা প্রলোভন দেখিয়ে রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন এপস্টিন।
আরও পড়ুন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় ধরা পড়ল ইউক্রেনের ৬৯৯ ড্রোন
সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তত ১৭ জন নারী তাঁর যৌন পাচারের চক্রের শিকার হয়েছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে। ২০০৩ সালে ফরাসি মডেল এজেন্ট ব্রুনেল মিয়ামিতে ‘কারিন মডেলস অব আমেরিকা’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন, যা পরে ‘এমসি২ মডেলস ম্যানেজমেন্ট’ নামে পরিচিত হয়। প্রতিষ্ঠানটি রাশিয়া থেকে মডেল সংগ্রহ করত। তাঁদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কাগজপত্র ও থাকার ব্যবস্থা করত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এপস্টিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা রুশ মডেল স্বেতলানা পোজিদায়েভা তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। রয়টার্স দুই ডজনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার এবং মার্কিন বিচার বিভাগের নথি, ফ্লাইট রেকর্ড, আদালতের কাগজপত্র ও ই-মেইল পর্যালোচনা করেছে। অনুসন্ধানে রুশ গোয়েন্দা সংস্থার হয়ে এপস্টিনের কাজ করার কোনো প্রমাণ মেলেনি। ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তারের পর নিউইয়র্কের কারাগারে তাঁর মৃত্যু হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬