পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়। এ জয়ের মধ্য দিয়ে তিনি বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশের স্থলাভিষিক্ত হয়েছেন। এবারের প্রতিযোগিতায় ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরার মুকুট ওঠে বারেটোর মাথায়। তাঁর মুকুটের নাম ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বারেটোর সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার র্যাম্পে হাঁটেন তিনি। এর মাত্র চার মাসের মধ্যে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট জয় করেন।
আরও পড়ুন, নতুন নাটকে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
এবার স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও পালন করেছেন তিনি। ব্যক্তিজীবনে বিবাহিত বারেটো এক সন্তানের মা। তাঁর স্বামী জ্যঁ কার্লোস বারেটো। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপ। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী বারেটো মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। মিস ইউনিভার্স হিসেবে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মাতৃত্ব নারীর অগ্রগতির পথে বাধা নয় এ বার্তা তুলে ধরতে চান তিনি। বারেটোর জন্ম পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে। পশ্চিমাঞ্চলের ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায় তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রতি আগ্রহ ছিল তাঁর। মায়ের সঙ্গে টেলিভিশনে প্রতিযোগিতা দেখার স্মৃতিও রয়েছে।

চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের সময়ে মানুষের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি ধরে রাখা জরুরি এমন প্রশ্নের মুখোমুখি হন বারেটো। প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ প্রথম রানারআপ হয়েছেন। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। নিজ দেশের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জয়ের তালিকায় বারেটোর আগে রয়েছেন পুয়ের্তো রিকোর ডেনিস কুইনোনেস। ২০০১ সালে বায়ামনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি এই খেতাব জিতেছিলেন। বারেটোর বিজয়ে ২৫ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো।
বিষয় : বিশ্বসুন্দরী প্রতিযোগীকে বারেটো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬