মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গঠনের বিকল্প নেই: তারেক রহমান
মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দক্ষ ও মেধাভিত্তিক জনবল তৈরি করা ছাড়া বিকল্প নেই। তার মতে, আধুনিক রাষ্ট্র পরিচালনায় জনপ্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরো পড়ুন , তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, বিদ্যুৎ সংকট কাটতে আরও কয়েকদিন তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং প্রশাসনকে আরও জনমুখী করতে হবে।বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির দীর্ঘ অগ্রযাত্রা প্রমাণ করে যে একটি প্রশিক্ষিত ও দক্ষ প্রশাসন গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।