দৈনিক সংবাদ দিগন্ত

জাপানের বিপক্ষে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। আর নাটকীয় এই জয়ের পর আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।ম্যাচ শেষে ইতালিয়ান এই কোচ বলেন, প্রথমার্ধে পিছিয়ে পড়লেও তার বিশ্বাস ছিল, ব্রাজিল গোল পাবে। বিরতিতে খেলোয়াড়দের ধৈর্য ধরে নিজেদের কৌশল বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তিনি।প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

আরও  পড়ুন, বিশ্বকাপের অন্যতম নাটকীয় মুহূর্তের জন্ম দিল মরক্কো

আনচেলত্তি জানান, প্রথমার্ধে মাঝমাঠ দিয়ে আক্রমণের পরিকল্পনা সফল না হওয়ায় বিরতির পর উইং ব্যবহার করে বক্সে বেশি ক্রস তোলার কৌশল নেওয়া হয়। আর সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারলে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনাও ছিল তার। তবে জয় নিশ্চিত হওয়ায় সেই প্রয়োজন হয়নি।এদিকে হারের পরও আশাবাদী জাপান কোচ হাজিমে মোরিয়াসু। তার দাবি, বিশ্বসেরাদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে জাপান এবং ভবিষ্যতে এই ধরনের দলগুলোকেও হারানোর সামর্থ্য অর্জন করবে।

বিষয় : ব্রাজিল আত্মবিশ্বাসী কোয়ার্টার ফাইনাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাপানের বিপক্ষে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। আর নাটকীয় এই জয়ের পর আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।ম্যাচ শেষে ইতালিয়ান এই কোচ বলেন, প্রথমার্ধে পিছিয়ে পড়লেও তার বিশ্বাস ছিল, ব্রাজিল গোল পাবে। বিরতিতে খেলোয়াড়দের ধৈর্য ধরে নিজেদের কৌশল বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তিনি।প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

আরও  পড়ুন, বিশ্বকাপের অন্যতম নাটকীয় মুহূর্তের জন্ম দিল মরক্কো

আনচেলত্তি জানান, প্রথমার্ধে মাঝমাঠ দিয়ে আক্রমণের পরিকল্পনা সফল না হওয়ায় বিরতির পর উইং ব্যবহার করে বক্সে বেশি ক্রস তোলার কৌশল নেওয়া হয়। আর সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারলে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনাও ছিল তার। তবে জয় নিশ্চিত হওয়ায় সেই প্রয়োজন হয়নি।এদিকে হারের পরও আশাবাদী জাপান কোচ হাজিমে মোরিয়াসু। তার দাবি, বিশ্বসেরাদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে জাপান এবং ভবিষ্যতে এই ধরনের দলগুলোকেও হারানোর সামর্থ্য অর্জন করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত