দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

ক্রীড়াকে জাতীয় শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। তাই ক্রীড়াকে শুধু শরীরচর্চা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও  পড়ুনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

তিনি জানান, সরকারের উদ্যোগে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ সফলভাবে আয়োজন করা হয়েছে। এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।তিনি আরও জানান, আগামী আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। ফলে ইভেন্টের সংখ্যা বেড়ে হবে ১০টি। পাশাপাশি আরও বেশি প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে বয়সসীমাও ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

বিষয় : আত্মবিশ্বাসী ক্রীড়া পেশা আত্মবিশ্বাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ক্রীড়াকে জাতীয় শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। তাই ক্রীড়াকে শুধু শরীরচর্চা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও  পড়ুনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

তিনি জানান, সরকারের উদ্যোগে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ সফলভাবে আয়োজন করা হয়েছে। এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।তিনি আরও জানান, আগামী আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। ফলে ইভেন্টের সংখ্যা বেড়ে হবে ১০টি। পাশাপাশি আরও বেশি প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে বয়সসীমাও ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত