দৈনিক সংবাদ দিগন্ত

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জে  আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল।  মঙ্গলবার (৯ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে  শহরের ঐতিহাসিক রথখোলা মাঠ থেকে  আনন্দ  মিছিলটি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আরও  পড়ুন, জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচা খুন গাজীপুর থেকে প্রধান আসামী ভাতিজা গ্রেপ্তার জেলা যুবদলের ব্যনারে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি চলাকালে যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ও  বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করেন।এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন,সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল।এছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব সৈয়দ শাহ আলম সহ  জেলা ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিলে  অংশ নেন। 

কেন্দ্রীয়  নির্বাহী  কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে   কিশোরগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল