দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা দাবির অভিযোগে সাইমনের চার দিনের রিমান্ড

চাঁদা দাবির অভিযোগে সাইমনের চার দিনের রিমান্ড

রাজধানীর বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার ওমর, মোর্শেদ ও মো. শাওনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে তিনি জানান।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্ত এগিয়ে নিতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত সাইমনের চার দিন এবং অপর তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।মামলার এজাহার ও পুলিশের আবেদনে বলা হয়েছে,

আরও  পড়ুন, হাজারীবাগে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘটনায় তদন্তে পুলিশ

 বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিল থানার বাংলামোটর এলাকার নিউ ইস্কাটনে একটি বাসার সামনে মো. সোহানের পথরোধ করেন আসামিরা। সেখানে সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহার অনুযায়ী, সোহান টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে তাকে ভয় দেখান এবং পরে পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অন্য আসামিরাও তাকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যান। পরে সাইমনসহ অন্যরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলের কাছে ফিরে এসে সোহানকে ফের মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভগ্নিপতি মো. মোক্তার হোসেনকেও মারধর করা হয় বলে মামলায় বলা হয়েছে।পুলিশের রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, এ সময় সাইমন পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয় এবং খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়। ঘটনাটি নিয়ে অন্যান্য সংবাদমাধ্যমেও সাইমনসহ চারজনকে আটকের তথ্য প্রকাশিত হয়েছে

বিষয় : রিমান্ড যুবদল চাঁদা দাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা দাবির অভিযোগে সাইমনের চার দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x