দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যুবদল নেতা জহির ফকির হত্যাকাণ্ডে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার

যুবদল নেতা জহির ফকির হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহির ফকির (৪৫)। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন,চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এ সময় হামলাকারীরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যান বলে জানায় এসআরবি-১১।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয় : গ্রেপ্তার অভিযুক্ত যুবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যুবদল নেতা জহির ফকির হত্যাকাণ্ডে অভিযুক্ত কবির হোসেন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x