দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিহাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

টাঙ্গাইলের কালিহাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ডা. শাহ আলম তালুকদার, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, জিয়া পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো ও কৃষিবিদ এস এম খালিদ।

আরও পড়ুন, গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

এ ছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, এস এম আমিনুল হক, ইদ্রিস আলী, নুরুজ্জামান আহমেদ ও খন্দকার ইকবাল। এ সময় কালিহাতী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনি রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রশিদুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হারুনুর রশিদ, সাবেক আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম এবং বর্তমান আহ্বায়ক এস এম নুরুল ইসলাম। এ সময় কালিহাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি যুবদলের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে যুবদলের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরা হয়।

বিষয় : প্রতিষ্ঠাবার্ষিকী যুবদল কালিহাতী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিহাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x